রাজশাহীতে আচার খেয়ে ১৬ শিশু অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিশু শিক্ষার্থী আজ বৃহস্পতিবার আচার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাদের গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা বিদ্যালয়-সংলগ্ন একটি দোকান থেকে আচার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। তারা একের পর মাটিতে লুটিয়ে পড়তে থাকে।স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানান, অসুস্থ হওয়ার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। শিশুদের এখন স্যালাইন দিয়ে রাখা হয়েছে।গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।