রাজশাহীতে এ মাসেই গ্যাস যাবে: পেট্রোবাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেছেন, রাজশাহী ও নাটোরে এই মাসের মধ্যেই গ্যাস সরবরাহ শুরু হবে। তিনি বলেন, বর্তমান সরকারের সময়েই খুলনাতেও গ্যাস দেওয়া হবে।আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার পেট্রো সেন্টারে এক সংবাদ সম্মেলনে হোসেন মনসুর এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের তিন বছরের জ্বালানি খাতের অর্জন তুলে ধরা হয়। সেখানে দেখানো হয় যে বর্তমান সরকারের অর্জন বিগত জোট সরকার আমলের চেয়ে অনেক বেশি। তবে পেট্রোবাংলার চেয়ারম্যান আরও জানান, গ্যাসের চাহিদা অনুযায়ী সরবরাহের যে সংকট আছে, তা পূরণ হতে এই বছর শেষ হয়ে যাবে। সংবাদ সম্মেলনে পেট্রোবাংলার সব পরিচালকেরা উপস্থিত ছিলেন।