রাজশাহীতে ওস্তাদ আবদুল আজিজের স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওস্তাদ আবদুল আজিজের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বিকেলে রাজশাহী নগরের অলোকার মোড়ে আনন্দধারা সংগীত বিদ্যালয় ভবনে এক স্মরণসভার আয়োজন করা হয়। সভায় ওস্তাদ আবদুল আজিজের গৌরবময় সংগীতজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং তাঁর সুরারোপিত বেশ কয়েকটি সংগীত পরিবেশন করা হয়। ওস্তাদ কানু মোহন গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন আবদুল খালেক, এমদাদুল হক, মনিরুল হক, আবদুল মতিন প্রমুখ।