রাজশাহীতে কাল জামায়াতের আধাবেলা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীকাল মঙ্গলবার রাজশাহী বিভাগের আট জেলায় আধাবেলা হরতাল ডেকেছে। দলের কেন্দ্রীয় শুরা সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক রফিকুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।দলটির রাজশাহী অঞ্চলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিভাগের সব জেলা আমিরের সিদ্ধান্তে আট জেলায় কাল বেলা দুইটা পর্যন্ত হরতাল ডাকা হয়েছে। রফিকুল ইসলামকে অবিলম্বে মুক্তি না দিলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়।