রাজশাহীতে চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ১৪ ও ১৫ মে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালা। রাজশাহী চিলড্রেন ফিল্ম সোসাইটির উদ্যোগে রাজশাহী মহানগরের হাজী মুনতাজুল হক মেমোরিয়াল হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটির সার্বিক সহযোগিতায় ছিল জ্ঞানচর্চা কেন্দ্র সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিসিডি) বাংলাদেশ ও ডন একাডেমি। ১৪ মে সকালে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার মলয় ভৌমিক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জি এম মুরতুজা, মুসতাক আহমেদ, শিবলী নোমান, জাবিদ অপু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী চিলড্রেন ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক সাদিকুর রহমান। ১৫ মে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এ কর্মশালার সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।