রাজশাহীতে জমে উঠেছে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে বিভাগীয় বইমেলা গ্রন্থানুরাগীদের সমাগমে জমে উঠেছে। গতকাল বৃহস্পতিবার মেলার দ্বিতীয় দিনে দুটি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। এ ছাড়া মেলার মঞ্চে ছিল বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে রাজশাহী সিটি কলেজ এবং রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছিল ‘বিজ্ঞানপ্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থায় গ্রন্থাগারের ভূমিকা গৌণ’ বিষয়ের বিতর্ক প্রতিযোগিতা। বিজয়ী হয় নিউ গভ. ডিগ্রি কলেজ। এতে সভাপতিত্ব করেন ফরিদা সুলতানা। এরপর আবদুল জলিল রচিত বাংলার লোকায়ত সংস্কৃতি এবং সম্পাদিত মধ্যযুগের কবি গরিবুল্লাহ রচিত দোভাষী পুঁথি সোনাভান গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করা হয়।