রাজশাহীতে জামায়াত-শিবিরের ১২ কর্মী জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আটক জামায়াত-শিবিরের ১২ কর্মীকে আজ শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ তাঁদের রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে চালান দিলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।মতিহার থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আরও তিনজন আসামি আটক রয়েছেন।এই ১২ কর্মী হলেন আবদুল ওহাব, আবদুস সালাম, জিয়াউর রহমান, আবদুর রশিদ, আসাদুল, আরফান আলী, জামাল উদ্দিন, কাওসার আলী, মোখলেছুর রহমান, শামসুল হক, আবদুল গফুর ও নাসির উদ্দিন। তাঁদের মতিহার থানা, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ ও র্যাব বিভিন্ন অভিযানে আটক করেছিল।রাজশাহী মহানগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার তারিকুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।