রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে রেলশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে আজ শুক্রবার ভোরে পিয়ারুল ইসলাম (২৬) নামের এক রেলশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ভোরে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে শ্রমিকেরা দৌড়ে ট্রেনে উঠতে যায়। এ সময় পিয়ারুল পা ফসকে ট্রেনের নিচে পড়ে যান। মুহূর্তেই তাঁর শরীর ট্রেনের নিচে কাটা পড়ে কয়েক টুকরো হয়ে যায়।রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল প্রথম আলো অনলাইনকে বলেন, সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিয়ারুলের বাড়ি রাজশাহীর মতিহার থানার চরসাতবাড়িয়া এলাকায়। তাঁর বাবার নাম মোসলেম উদ্দিন।মনির হোসেনকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে পঞ্চগড় শহরের তেঁতুলিয়া রোডের একটি ফটোকপি দোকান থেকে আটক করে পুলিশ।