রাজশাহীতে ট্রেনের মালবাহী বগি লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে আজ বৃহস্পতিবার সকালে একটি ট্রেনের মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই রুটে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। আজ সকাল ১০টার দিকে রাজশাহী কোর্ট স্টেশনের অদূরে ডিঙ্গাডোবায় চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনের মালবাহী বগিটি লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে।মহানন্দা এক্সপ্রেসের চালক আবদুল খালেক বলেন, লাইনে পর্যাপ্ত স্লিপার না থাকায় প্রায় ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটছে।