রাজশাহীতে ঢিলেঢালা হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে ইসলামী ও সমমনা ১২ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালে নাশকতার আশঙ্কায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। প্রতিটি রাস্তার মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ভ্যান ও হিউম্যান হলারে করে নগরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে পুলিশ। তবে সকাল থেকে এখনো পর্যন্ত নগরের কোনো রাস্তায় পিকেটারের উপস্থিতি লক্ষ করা যায়নি। সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অফিস-আদালতের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ জামান প্রথম আলো ডটকমকে বলেন, ‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে হরতালে সাধারণ মানুষের সমর্থন নেই। তারা হরতাল চায় না।’