রাজশাহীতে দুই ছাত্রলীগ কর্মীসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ছাত্র ভর্তি কার্যক্রম বাধাগ্রস্ত করার অভিযোগে ছাত্রলীগের দুজন এবং ছাত্রমৈত্রীর এক কর্মীকে পুলিশ আজ শনিবার আটক করেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজে আজ সকালে ভর্তি কার্যক্রম চলাকালে ছাত্রলীগের কর্মীরা সেখানে হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া দেয়। এ সময় কলেজের সামনের সড়কে পুলিশের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগের দুই কর্মী রুবেল ও কনককে এবং ছাত্রমৈত্রীর নয়নকে আটক করে। রূপপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।