রাজশাহীতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়ায় আজ মঙ্গলবার সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। দুটি ট্রাকের একটি বালু ও অপরটি কয়লা বহন করছিল। সংঘর্ষে কয়লাবাহী ট্রাকের চালক নূর মোহাম্মদ ঘটনাস্থলেই নিহত হয়। তাঁর বাড়ি যশোরের কোতোয়ালি থানায়।পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন জানান, দুর্ঘটনার পর বালুবাহী ট্রাকের চালক পালিয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।