রাজশাহীতে দুটি মামলা, আসামি ৯০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৯০০ জনকে আসামি করে দুটি মামলা করা হয়েছে।পুলিশ জানায়, বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বাদী হয়ে গতকাল রাতেই ২৩ জনের নাম উল্লেখ করে ৯০০ জনের বিরুদ্ধে মামলাটি করেন। গণমিছিলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনজীবন বাধাগ্রস্ত করার অভিযোগে একটি এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি করা হয়। মামলা দুটিতে ছাত্রশিবিরের রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি আব্দুল বাতেন, সেক্রেটারি আশরাফুল, রাজশাহী কলেজ শাখার সভাপতি শাহ আলমকে আসামি করা হয়েছে। মামলা দুটির তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপ পরিদর্শক (এসআই) ইমাউল হক আজ দুপুরে প্রথম আলো অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।গতকাল রাজশাহীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে শফিকুল ইসলাম (৩০) নামের জামায়াতের একজন কর্মী নিহত হন। তিনি ইসলামী ব্যাংক হাসপাতালের ওয়ার্ড বয়। তাঁর বাড়ি শহরের বহরমপুর অচিনতলা এলাকায়। ওই ঘটনায় আহত হয়েছেন পুলিশ-সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি।