রাজশাহীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পরিবহন শ্রমিকদের জেল-জরিমানা করার প্রতিবাদে আহূত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রাজশাহী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন আজ বৃহস্পতিবার সকাল থেকে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়। রাজশাহী জেলা প্রশাসন আটক শ্রমিকদের জামিনের ব্যবস্থা করার আশ্বাস দিলে পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ বলেন, জেলা প্রশাসন আটক শ্রমিকদের জামিনের ব্যাপারে উদ্যোগ নিয়েছে। তাদের কাছ থেকে পাওয়া আশ্বাসের ভিত্তিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।গতকাল বুধবার রাজশাহীর বিনোদপুরে ভ্রাম্যমাণ আদালত তিনজন পরিবহন শ্রমিককে ট্রাফিক আইন ভঙ্গ করার দায়ে ২০০ টাকা করে জরিমানা এবং সাত দিনের কারাদণ্ড দেন। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়ন রাজশাহীতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।