রাজশাহীতে পাঁচ দিনের মধ্যে আবার বাস ধর্মঘট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে এক সপ্তাহের মধ্যে আবারও বাস ধর্মঘট ডাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ধর্মঘট চলাকালে আজ সোমবার রাজশাহী থেকে কোনো রুটে বাস ছেড়ে যায়নি। গতকাল রোববার সন্ধ্যা থেকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দেয়।এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে রাজশাহী নগরের ভদ্রা এলাকায় একটি যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে গত বুধবার মোটর শ্রমিক ইউনিয়ন ৭২ ঘণ্টার ধর্মঘট আহ্বান করে। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ অনির্দিষ্টকালের জন্য ওই ধর্মঘট আহ্বান করে।গত বৃহস্পতিবার অতিরিক্ত হর্ন বাজানোকে কেন্দ্র করে রাজশাহী মহানগরের ভদ্রা মোড়ে বাস-শ্রমিকদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে আন্তনগর বাস-টার্মিনালের চেইন মাস্টার আসাদুজ্জামান বাদী হয়ে ভদ্রা এলাকার সাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন। এই ক্ষোভে এলাকাবাসী বাসে আগুন দেয়।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার (ওসি) আজ বিকেলে প্রথম আলোকে বলেন, বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান জানান, বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান এ বিষয় নিয়ে বৈঠকের উদ্যোগ নিয়েছেন। সেখানে বিষয়টি সুরাহা হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।