রাজশাহীতে পাসের হারে মেয়েরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারের দিক থেকে এবার মেয়েরা এগিয়ে আছেন। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেরা এগিয়ে। এবার বোর্ডে পাসের হার ৭৮.৪৪ শতাংশ।এবার মেয়েদের পাসের হার ৮১.৫৫ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৭৫.৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিন হাজার ৩৭২ জন মেয়ে এবং তিন হাজার ৫০০ জন ছেলে। গতবারের চেয়ে এবার পাসের হার কমেছে। গতবার পাসের হার ছিল ৭৯.০১ শতাংশ। শতভাগ পাস করেছেন ১২টি কলেজের শিক্ষার্থীরা। চারটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।বোর্ডের সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে রয়েছে পাবনা ক্যাডেট কলেজ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ও রাজশাহী ক্যাডেট কলেজ।ফলাফলে সন্তোষ প্রকাশ করে রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম এ হুরাইরা বলেন, সার্বিক ফলাফলে তাঁরা খুশি। এবার পাসের হার কিছুটা পরিমাণে কমলেও পরীক্ষার্থীর সংখ্যা ছিল গতবারের চেয়ে বেশি।