রাজশাহীতে প্যানেল মেয়রসহ ১৬ জনের মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণখেলাপির অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ সরিফুল ইসলামসহ মোট ১৬ জন কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে বৈধ ঘোষণা করা হয়েছে ছয় মেয়র প্রার্থীর মনোনয়নপত্র। গতকাল বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলামের ঋণখেলাপি থাকার বিষয়টি ধরা পড়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি আপিলের জন্য তিন দিন সময় পাবেন।বাতিল হওয়া কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১৪টি সাধারণ ও দুটি সংরক্ষিত নারী আসনের প্রার্থী রয়েছেন।তফসিল অনুযায়ী গতকাল বিকেলে মনোনয়নপত্র বাছাই-প্রক্রিয়া শেষ হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে।