রাজশাহীতে বখাটেকে পুলিশে দিল শিক্ষার্থীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আজ শনিবার রাজশাহীর মোহনপুরে এক বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। বখাটে তৌহিদ উপজেলার ভাতুড়িয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) আলেফ উদ্দিন জানান, আজ সকাল নয়টার দিকে উপজেলার হাসানিয়া আমিরুল আলিম মাদ্রাসায় আসার পথে তৌহিদ দশম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে ওই ছাত্রীর হাত ধরে টানাটানি শুরু করে। ছাত্রীটি কোনোমতে সেখান থেকে ছুটে মাদ্রাসায় গিয়ে খবর দেয়। শিক্ষার্থীরা দল বেঁধে গিয়ে তৌহিদকে ধরে মোহনপুর থানায় সোপর্দ করে। তৌহিদের বিরুদ্ধে মামলা হয়েছে। কাল রোববার তাঁকে আদালতে পাঠানো হবে। তিনি আরও জানান, তৌহিদ গতবার এসএসসি ফেল করেছে।