রাজশাহীতে বজ্রপাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ নিহত ২, আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গতকাল শুক্রবার সন্ধ্যায় শেষ বৈশাখের ঝড়ের সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এঁদের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ও চারঘাটের বাসিন্দা রতন (২১)। অপরজন পুঠিয়ার একটি আমবাগানের পাহারাদার রায়হান (২৮)। ঝড়ে বাগমারা, দুর্গাপুর ও বাঘা উপজেলার বেশকিছু এলাকায় জমির ফসল, আম, লিচু ও কাঁচা বাড়িঘর এবং বিদ্যুত্ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া ঝড়ে রাজশাহীর বিভিন্ন এলাকায় অন্তত ২০ জন আহত হয়েছে। ঝড়ের পর গোটা রাজশাহীতেই বিদ্যুত্ব্যবস্থা ভেঙে পড়েছে। শহরে রাত নয়টার দিক থেকে বিদ্যুত্ব্যবস্থা স্বাভাবিক হলেও গ্রামাঞ্চলের অনেক এলাকা রাতভর ছিল বিদ্যুত্হীন।রাজশাহী আবহাওয়া অফিস জানায়, গতকাল রাজশাহীতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬ মিলিমিটার। গতকাল সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস।