রাজশাহীতে বড় ব্যবধানে জয়ের পথে মোসাদ্দেক
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। রিটার্নিং কর্মকর্তা সুবাস চন্দ্র সরকার ১৩৭টি কেন্দ্রের মধ্যে ১০৬টির ফল ঘোষণা করেছেন। প্রাপ্ত ফলাফলে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. মোসাদ্দেক হোসেন (আনারস) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯১৮ ভোট। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট-সমর্থিত এ এইচ এম খায়রুজ্জামান (তালা) পেয়েছেন ৬৩ হাজার ৩৮০ ভোট।১০৬ কেন্দ্রের ফলাফলে ৩৮ হাজার ৫৩৮ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন মো. মোসাদ্দেক হোসেন।তবে মো. মোসাদ্দেক হোসেন ১৩৭টি কেন্দ্রের মধ্যে ১১০টিতে এগিয়ে আছেন বলে প্রথম আলো ডটকমের কাছে দাবি করেছেন। দাবি অনুযায়ী ১১০ কেন্দ্রে মোসাদ্দেক হোসেন পেয়েছেন ৯১ হাজার ৪০৫ ভোট। আর এ এইচ এম খায়রুজ্জামান পেয়েছেন ৬৩ হাজার ২৯০ ভোট।১১০ কেন্দ্রের ফলাফলে ২৮ হাজার ১১৫ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন মো. মোসাদ্দেক হোসেন।রাজশাহীতে ৩০টি ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা দুই লাখ ৮৬ হাজার ৯১৭ জন। সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর সংখ্যা ৬৬ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর সংখ্যা ১৫৫।