রাজশাহীতে বিডিআর বিদ্রোহের বিচারকাজ আজ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বিডিআর বিদ্রোহের বিচারকাজ আজ বুধবার অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বিডিআর সূত্রে এ খবর জানা গেছে। আজ সকাল ১০টায় বিডিআর বিদ্রোহের ঘটনায় রাজশাহীর ৩৭ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্তদের বিচারকাজ শুরু হওয়ার কথা ছিল।উল্লেখ্য, গত বছর ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনার জের ধরে পরের দিন ২৬ ফেব্রুয়ারি রাজশাহীতে ৩৭ রাইফেল ব্যাটালিয়নের বিডিআর সদস্যরা বিদ্রোহ করেন। এ ঘটনায় ১৭ মে রাজশাহীর সিএমএম আদালতে মামলা করা হয়। বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরের দিন ১৮ মে গ্রেপ্তার করা হয় ৯৩ জন বিডিআর জওয়ানকে।