রাজশাহীতে বিডিআর বিদ্রোহের রায় ৩ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বিডিআর ৩৭ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহ মামলার রায় আগামী ৩ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। সেক্টর সদরে স্থাপিত বিশেষ আদালত-১৭-এর সভাপতি কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার আজ সোমবার এ দিন ধার্য করেন। আজ সকাল সোয়া আটটার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়ে চলে ১০টা পর্যন্ত। আসামিদের পক্ষে ১২ জন সাফাই সাক্ষীকে আদালতে হাজির করা হয়েছিল। তবে কেউই আসামিদের পক্ষে সাক্ষ্য দেয়নি। গতকাল ওই ব্যাটালিয়নের ৪৪ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযুক্ত জওয়ানদের মধ্যে ১৫ জন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান। বিচারকমণ্ডলীর অন্য সদস্যরা হলেন—লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাহ উদ্দীন ও মেজর আশফাক হোসেন এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সেলিম। ৩৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাছান আদালতে কৌঁসুলি হিসেবে উপস্থিত ছিলেন। এ মামলায় এ পর্যন্ত ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।