রাজশাহীতে বিভিন্ন বধ্যভূমি পরিদর্শন করছে তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল আজ শনিবার রাজশাহীর বিভিন্ন বধ্যভূমি পরিদর্শন করছে। তদন্ত দলটি প্রথমে মোহনপুর যায়। সেখান থেকে বোয়ালিয়া থানা মোড়ের বধ্যভূমি পরিদর্শন শেষে দলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে যায়। রাজশাহী মহানগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার হুমায়ুন কবীর জানান, দুই সদস্যবিশিষ্ট তদন্ত দল সকাল থেকে বিভিন্ন এলাকা পরিদর্শন করে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।তদন্ত দলে আছেন তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান ও শ্যামল চৌধুরী।