রাজশাহীতে বিষ্ণু ও মনসা মূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কালো পাথরের বিষ্ণু মূর্তি ও মনসা মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বিষ্ণু মূর্তির ওজন ১৫০ কেজি, উচ্চতা ৪৩ ইঞ্চি ও প্রস্থ সাড়ে ২১ ইঞ্চি। আর মনসা মূর্তির ওজন ১৩ কেজি ২০০ গ্রাম, উচ্চতা ১১ ইঞ্চি ও প্রস্থ ছয় ইঞ্চি। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, উপজেলার ইটাহাড়ি গ্রামের রঞ্জিত কর্মকার গত ২৮ এপ্রিল বাড়ির পেছনে পুকুর খনন করতে গিয়ে বিষ্ণু মূর্তিটি পান। আর গতকাল স্থানীয় লোকজন উপজেলার মোহনপুর ইউনিয়নের বাঙ্ঘারি দীঘি খনন করতে গিয়ে মনসা মূর্তিটি পায়। পরে লোকমুখে পুলিশ জানতে পেরে মূর্তি দুটি উদ্ধার করে। জাকির হোসেন আর জানায়, মূর্তি দুটি পরীক্ষা করার জন্য বরেন্দ্র জাদুঘর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।