রাজশাহীতে ভারতের ভিসা আবেদনকেন্দ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বুধবার থেকে রাজশাহীতে ভারতীয় স্টেট ব্যাংক পরিচালিত ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) একটি নতুন শাখা খোলার ঘোষণা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এই শাখায় রাজশাহী ও রংপুর বিভাগে বসবাসরত মানুষের কাছ থেকে ভিসার আবেদন গ্রহণ করা হবে।আজ রোববার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের এই শাখাটি রাজশাহীর মরিয়ম আলী টাওয়ার, গ্রেটার রোড, বর্ণালীতে অবস্থিত। এ ছাড়াও ভিসাসংক্রান্ত সব তথ্য www.hcidhaka.org ও www.ivacbd.com ওয়েবসাইটে পাওয়া যাবে।