রাজশাহীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলায় একই স্থানে বিএনপির দুইপক্ষ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘোষণা দিলে আজ বুধবার স্থানীয় প্রশাসন উপজেলা চত্বর ও ডাকবাংলো এলাকায় সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি করে। ফলে নির্ধারিত স্থানে যুবদলের প্রতিষ্ঠবার্ষিকীর কর্মসূচি পালিত হয়নি।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল সরকার বলেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিশ মোহাম্মদের অনুসারীরা এবং উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোল্লার অনুসারীরা একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করেন। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এই আশঙ্কায় সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজিজুল সরকার আরও জানান, শিশ মোহাম্মদের অনুসারীরা কোনো কর্মসূচি পালন করেননি। তবে উপজেলার চেয়ারম্যান এমরান আলী মোল্লার অনুসারীরা ১৪৪ ধারা এলাকার বাইরে উপজেলার গোল্লাপাড়া বাজারের একটি মাঠে তাঁদের কর্মসূচি পালন করেছেন।