রাজশাহীতে শিবিরের তিন কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন বৈঠক করার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন বুধপাড়া এলাকা থেকে ছাত্রশিবিরের তিনজন কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে মতিহার থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।আটক হওয়া কর্মীরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলাম, রাজশাহী কলেজের শিক্ষার্থী হাফিজুর রহমান ও দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন।মতিহার থানা সূত্রে জানা গেছে, ছাত্রশিবিরের ১৫ থেকে ২০ জন কর্মী বুধপাড়ার একটি আমবাগানে গোপন বৈঠক করছেন—এমন খবর পেয়ে আজ দুপুরে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও ছাত্রশিবিরের কর্মী রাশেদুল, হাফিজুর ও মোফাজ্জল পুলিশের হাতে ধরা পড়ে।রাশেদুল জয়পুরহাটের সদর থানার, হাফিজুর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন নতুন বুধপাড়া এলাকার এবং মোফাজ্জলের বাড়ি বুধপাড়া এলাকায় বলে জানা গেছে।মতিহার থানার কর্তব্যরত কর্মকর্তা (দায়িত্বরত কর্মকর্তা) আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত বছরের ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে আটক শিবিরের কর্মীদের সম্পৃক্ততা থাকতে পারে। ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।