রাজশাহীতে সংঘর্ষে বিএনপির নেতা নাদিমসহ আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন আজ মঙ্গলবার রাজশাহীতে পুলিশের সঙ্গে বিএনপি ও ছাত্রদলের তিন দফা সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির নেতা নাদিম মোস্তফাসহ অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হন। পুলিশ বিএনপির এক কর্মীকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে হরতালের সমর্থনে রাজশাহীর হোসেনগঞ্জ মোড় থেকে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার নেতৃত্বে নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি রাজশাহী কলেজের সামনে গেলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় নাদিম মোস্তফাসহ অন্তত ১০ জন আহত হন।