রাজশাহীতে সাতজনের মনোনয়নপত্র পুনর্বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সাত কাউন্সিলরের মনোনয়নপত্র আপিল শুনানির পর পুনর্বহাল করেছেন বিভাগীয় কমিশনার। তবে শুনানির পরও তিনজনকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। অপর একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, অযোগ্যতার কারণে মোট ১৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালউদ্দিন আহমেদ জানান, এই ১৬ জনের মধ্যে ১১ জন আপিল করেছিলেন। মনোনয়ন পুনর্বহাল করা সাতজন হলেন ১ নম্বর ওয়ার্ডের শহিদ আলম, ৩ নম্বর ওয়ার্ডের রেজাউল করিম, ৫ নম্বর ওয়ার্ডের আবদুস সাত্তার, ৮ নম্বর ওয়ার্ডের ইমতিয়াজ হোসেন, ১৯ নম্বর ওয়ার্ডের তৌহিদুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডের সামশুল আলম ও ২৩ নম্বর ওয়ার্ডের মইফুল ইসলাম।