রাজশাহীতে স্বেচ্ছাসেবী সংগঠনের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাসেবী সংগঠন কিশলয়-এর উদ্বোধন উপলক্ষে রাজশাহী ও নাটোর এলাকার আটটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ১২ সেপ্টেম্বর রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা আরিপপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক সমাবেশে মিলিত হন। সংগঠনগুলো হচ্ছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার নক্সি বাংলা, রাজশাহীর এক টুকরো আলো, রাজশাহীর চারঘাট উপজেলার ওরা ১১ জন, লালবাহিনী, বাঘার মানবকল্যাণ সংস্থা, বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন, নাইন স্টার ও আলোকবর্তিকা। সংগঠনগুলোর পক্ষ থেকে এক টুকরো আলোর আহ্বায়ক ষষ্ঠ শ্রেণীর ছাত্র অ্যাঞ্জেলিক কিশলয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে। উদ্বোধনী পর্বে নাট্যনির্মাতা শিমুল সরকার, সমাজসেবক গোলাম রসুল, আইরিন রসুল ও প্রতিটি সংগঠনের পক্ষে একজন করে সদস্য বক্তব্য দেন।