রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জে আজ বৃহস্পতিবার সকালে ট্রলি ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই বালুশ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকদের নাম আরিফ ও নাজিম।দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তাঁদের বাড়ি বাঘা উপজেলার মীরগঞ্জে। আজ সকাল সাড়ে সাতটার দিকে মীরগঞ্জের পদ্মা নদীর ঘাট থেকে বালু নিয়ে আসা ট্রলির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দুই শ্রমিক নিহত হন।