রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মোহনপুরে আজ শনিবার সকাল সাতটার দিকে বাস ও যাত্রীবাহী হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। তাঁরা হলেন হিউম্যান হলারটির চালক রবিন ও নয়জন যাত্রী। নিহত যাত্রীদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: ওয়াজেদ আলী (৪৫), কসিমউদ্দিন (২৮), শহীদুল ইসলাম (৪০), মোজাম্মেল হক (৪৫), শামীম (৪৩) ও রবীন (২৪)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হিউম্যান হলারটি আজ সকালে মোহনপুর থেকে যাত্রী নিয়ে রাজশাহীতে ফিরছিল। রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুরের খয়রা এলাকায় নওগাঁগামী একটি বাসের সঙ্গে হিউম্যান হলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হিউম্যান হলারের চালক ও সামনের আসনে বসা দুজন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত সাতজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।