রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর মোহনপুর উপজেলার বিদিরপুর এলাকায় আজ মঙ্গলবার সকালে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এঁদের একজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, সকাল সাড়ে ছয়টার দিকে মোহনপুরের বিদিরপুর এলাকায় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাস এবং রাজশাহী থেকে মোহনপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক ব্যক্তি মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। তাঁদের কারও পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ট্রাকটিকে আটক করে মোহনপুর থানায় নিয়ে গেছে।