রাজশাহীতে হরতাল সমর্থকদের ছাত্রলীগের ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতা-কর্মীরা আজ সোমবার সকাল সাতটায় রাজশাহী নগরের লক্ষ্মীপুরে মিছিল বের করলে ছাত্রলীগ তাদের ধাওয়া করে। রাজশাহীতে মোটামুটি শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। সকাল থেকেই দোকানপাট বন্ধ রয়েছে।হরতালকারীদের দাবি, সকালে হরতালের সমর্থনে নগরের গনকপাড়া এলাকা থেকে মিছিল বের করা হয়। বেলা সোয়া ১১টার দিকে মিছিলটি লক্ষ্মীপুর মোড় এলাকায় পৌঁঁছালে ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া দেয়। পরে হরতাল সমর্থকেরা সংগঠিত হয়ে আবার মিছিল সেখানে গিয়ে সমাবেশ করে। তবে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিছুর রহমান বলেন, হরতাল সমর্থকদের মিছিলের একটি অংশ লক্ষ্মীপুর থেকে সিঅ্যান্ডবি মোড় এলাকায় যাওয়ার সময় পেছন থেকে ছাত্রলীগ ধাওয়া দেওয়ার চেষ্টা করেছিল। পুলিশ যাওয়ার পরে তারা চলে যায়। সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যায়। তবে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। নগরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।