রাজশাহীতে হিজবুত তওহীদের ১২ জন আটক
সিডি বিক্রি ও প্রচারপত্র বিতরণের সময় আজ শুক্রবার রাজশাহী মহানগরের বুধপাড়া ও চৌদ্দপায় এলাকা থেকে পুলিশ হিজবুত তওহীদের ১২ জনকে আটক করেছে। এঁদের মধ্যে দুজন নারী। আটক ব্যক্তিরা হচ্ছেন—রাজশাহীর তানোর উপজেলার সরনজই সরকাপাড়া গ্রামের মমিনুল ইসলাম (৪০), নগরের কাজলা এলাকার সুজন আলী (১৯), আশরাফ আলী (২৬), রবিউল ইসলাম (১৮), খোজাপুর জাহাজঘাট এলাকার শফিকুল ইসলাম (১৯), ধরমপুর এলাকার নজরুল ইসলাম (৩৮), রবিউল আওয়াল (৩৫), রানীনগর মোন্নাফের মোড়ের মিজানুর রহমান (২৭), নতুন বিলশিমলা এলাকার আসাদুজ্জান খান (২৭), বাজে কাজলা এলাকার এসলাম (১৯), ডলি খাতুন (২২) ও নার্গিস (২৩)। নার্গিসের সঙ্গে তাঁর আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তানও রয়েছে। নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, সিডি বিক্রি ও প্রচারপত্র বিলি করার সময় স্থানীয় লোকজন তাঁদের আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাঁদের আটক করে। আজ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। রাজশাহীর মূখ্য মহানগর হাকিম গ্রেপ্তারকৃত হিজবুত তওহীদের ১২ জনকে জেল-হাজতে পাঠিয়ে দেন।