রাজশাহীতে হিজবুত তাওহীদের সদস্য সন্দেহে আটক ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে র্যাব-৫-এর সদস্যরা আজ শনিবার ভোরে হিজবুত তাওহীদের সদস্য সন্দেহে চারজনকে আটক করেছে। নগরের বাজে কাজলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।মতিহার থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাজে কাজলা এলাকার মানিকের বাড়িতে অভিযান চালিয়ে র্যাব ওই এলাকার মানিক, আশরাফ আলী, আসলাম আলী ও সুজনকে আটক করে। তাদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট ও সিডি উদ্ধার করা হয়েছে। পরে র্যাব আটক ব্যক্তিদের মতিহার থানায় সোপর্দ করে।এসআই আশরাফুজ্জামান আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হিজবুত তাওহীদের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই চারজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।