রাজশাহীতে হিজবুত তাওহীদের সাত সদস্য ৩ দিনের রিমান্ডে
রাজশাহীতে েগ্রপ্তোরকৃত হিজবুত তাওহীদের চার নারীসহ সাত সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে রাজশাহী মুখ্য মহানগর হাকিমের আদালত শুনানি শেষে বিচারক মসিউর রহমান চেৌধুরী তাদের প্রত্যেকের তিন দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।গত সোমবার মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ আলী আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড নেওয়ার আবেদন জানান।এরশাদ আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে মনে হয়েছে, তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের আদলে এরা সংগঠিত হচ্ছে কি না এবং এদের অর্থের জোগান কীভাবে হচ্ছে এসব বিষয় সামনে রেখেই তদন্ত কাজ এগোচ্ছে।' গত রোববার নগরের নতুন বুধপাড়া ও বাজে কাজলা এলাকায় তওহীদ প্রকাশনীর সিডি ও পুস্তক বিক্রি এবং প্রচারপত্র বিতরণ করার সময় মতিহার থানা তাদের গ্রপ্তোর করে।