রাজশাহীতে হিযবুত তাওহীদের ৪ সদস্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে হিযবুত তাওহীদের চার সদস্যকে আটক করেছে র্যাব। আজ সোমবার সন্ধ্যায় তালাইমারী এলাকায় সংগঠনের সিডি, প্রচারপত্র, ক্যালেন্ডার ও পুস্তিকা বিতরণের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। আটকের পর তাঁদের মতিহার থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।তাঁরা হলেন চারঘাট উপজেলার রাজন আলী (২১), নগরের বাজী কাজলা এলাকার আসলাম আলী (২৪), কাজলা এলাকার আলিমুদ্দিন (২৬), তালাইমারীর সফিকুল ইসলাম (২৫)। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সংগঠনের সিডি, প্রচারপত্র, ক্যালেন্ডার বিতরণের সময় তাঁদের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।