রাজশাহীতে হিযবুত তাওহীদের ৭ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের বাজে কাজলা ও নতুন বুধপাড়া এলাকায় লিফলেট ও সিডি বিতরণ করার সময় হিযবুত তাওহীদের সাতজনকে আটক করেছে মতিহার থানার পুলিশ। এদের মধ্যে চার নারী সদস্য রয়েছে। আজ রোববার বেলা দুইটার দিকে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের মধ্যে শফিকুল ইসলাম ও শাহাবুল ইসলামকে বাজে কাজলা এবং ইসলাম, শিখা বেগম, মিনা বেগম, নাসিমা খাতুন ও ডলি খাতুনকে নতুন বুধপাড়া এলাকা থেকে আটক করা হয়। মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার শাখাওয়াত হোসেন জানান, দুই বছর ধরে এরা বিনা পারিশ্রমিকে সংগঠনের হয়ে কাজ করে যাচ্ছে।