রাজশাহীতে ১১ শিবিরকর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মহানগরে বিশেষ অভিযান চালিয়ে ১১ জন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।ওই শিবিরকর্মীদের মধ্যে নগরের বোয়ালিয়া মডেল থানা এলাকা থেকে ছয়জন এবং মতিহার থানা এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন আজ শনিবার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই শিবিরকর্মী। নাশকতার পরিকল্পনা করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।মতিহার থানার ওসি আকবর হোসেন বলেন, গ্রেপ্তার ১১ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।