রাজশাহীতে ১৬ অ্যানথ্রাক্স রোগী শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পবা উপজেলার খিরশিনটিকর গ্রামে অ্যানথ্রাক্স আক্রান্ত ১৬ রোগী শনাক্ত হয়েছে। অসুস্থ গরুর মাংস খেয়ে তাঁরা আক্রান্ত হন। তবে গতকাল শনিবার আক্রান্তরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সা নিয়ে বাড়ি চলে গেছেন। জেলার সিভিল সার্জন শহীদুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।