প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহ মামলায় রাজশাহী ৩৭ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৪৪ জওয়ানের বিচারকাজ আগামী বছরের ২ জানুয়ারি সকাল আটটা পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিডিআরের রাজশাহী সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৭-এ আজ রোববার এ বিচারকাজ অনুষ্ঠিত হয়। আজ সকালে অভিযুক্ত ৪৪ জওয়ানের উপস্থিতিতে এ বিচারকাজ অনুষ্ঠিত হয়।আদালত ২০১১ সালের ২ জানুয়ারি অভিযুক্ত সবাইকে হাজির করে অভিযোগ গঠনের এ নতুন দিন ঠিক করেন।রাজশাহী ৩৭ রাইফেল ব্যাটালিয়নের এ মামলায় বিচারক প্যানেলে সভাপতিত্ব করেছেন বিডিআরের কুষ্টিয়া সেক্টরের কর্নেল নজরুল ইসলাম সরকার।