প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে রাজশাহীর ৩৭ রাইফেল ব্যাটালিয়নের ৪৪ জওয়ানের বিরুদ্ধে আজ রোববার সকালে অভিযোগ গঠন করা হয়েছে। এঁদের মধ্যে ১৫ জওয়ান দোষ স্বীকার করেছেন।রাজশাহীর বিডিআর সেক্টর সদরে স্থাপিত বিশেষ আদালত-১৭-এ সকালে বিচারকাজ শুরু হয়। সব আসামিকে আদালতে হাজির করা হয়েছে। মামলার প্রসিকিউটর ৩৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক জাহিদ হাসান আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে অভিযোগ গঠনের আবেদন জানালে আদালত অভিযোগ গঠন করেন।