রাজশাহীতে ৮ পুলিশ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে এক চিকি ৎ সক পরিবারকে জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি), দুই উপপরিদর্শকসহ (এসআই) আটজন পুলিশ সদস্যকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারের পরই সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য করে আট পুলিশ সদস্যকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।গ্রেপ্তার হওয়া পুলিশের সদস্যরা হলেন: সহকারী কমিশনার (সদর) তৌফিকুল ইসলাম, রাজপাড়া থানার এসআই মাসুদ রানা ও মতিউর রহমান, কনস্টেবল আতিকুর রহমান, গোলাম মোর্তুজা, আখতার হোসেন, ইসলাম আলী ও সুজন আলী।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে পুলিশের আট সদস্যকে পুলিশ লাইন থেকে গ্রেপ্তার করা হয়। সকাল ১০টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ও রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে রাজশাহী মহানগর বিচারিক হাকিম-৩-এর আদালতে পাঠান। বিচারক এফ এম মেজবাউল হক আজ শুনানির দিন ধার্য করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অভিযোগ রয়েছে, গত বুধবার সন্ধ্যায় পুলিশের এই আট সদস্য নগরের ঝাউতলা মিঠুর মোড় এলাকার চিকি ৎ সক এ আর বাসুনিয়ার বাসায় ঢুকে তাঁর পরিবারের সদস্যদের জিম্মি করে এক লাখ টাকা আদায় করেন। এই ঘটনা জানাজানি হলে রাতেই সহকারী পুলিশ কমিশনারকে রাজশাহী মহানগর পুলিশের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং অন্যদের করা হয় সাময়িকভাবে বরখাস্ত।এই ঘটনায় চিকি ৎ সক বাসুনিয়া পরের দিন থানায় মামলা না করে রাজশাহী মহানগর পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ করেন। এতে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে তাঁর টাকা ফেরত ও হয়রানির প্রতিকার চান। একই সঙ্গে শাস্তি দাবি করেন জড়িত পুলিশ সদস্যদের।এরপর পুলিশের পক্ষ থেকে সহকারী কমিশনার (প্রশিক্ষণ) খালিদ বিন নূর, মতিহার জোনের সহকারী কমিশনার মাসুদ আলম ও রিজার্ভ অফিস ইন্সপেক্টর রবীন্দ্রনাথ বিশ্বাসকে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এক দিন পর কমিটি প্রতিবেদন জমা দেয়। এতে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই চিকি ৎ সক বাসুনিয়ার বাসায় আট সদস্যদের দল নিয়ে তল্লাশি চালান সহকারী কমিশনার (সদর) তৌফিকুল ইসলাম, রাজপাড়া থানার এসআই মতিউর রহমান ও মাসুদ রানা। পরে তাঁরা যৌথভাবে ওই টাকা ভাগ করে নিয়েছেন।ভুক্তভোগী পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই ঘটনায় থানায় কোনো মামলা নেওয়া হচ্ছিল না। ঘটনার সঙ্গে জড়িত পুলিশের কর্মকর্তারা টাকা ফেরত দিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করছিলেন। সূত্র জানায়, এরই মধ্যে রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শকের কার্যালয়ের একজন কর্মকর্তার মাধ্যমে বাসুনিয়াকে ৫০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। বাকি টাকাও কয়েক দিনের মধ্যেই ফেরত দেওয়ার কথা।রাজপাড়া থানার ওসি মোকাররম হোসেন বলেন, পুলিশের তদন্ত কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর চিকি ৎ সক বাসুনিয়ার অভিযোগকেই এজাহার হিসেবে গ্রহণ করার জন্য তা রোববার রাতে নগরের রাজপাড়া থানায় পাঠানো হয়েছে। এটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ওসি বলেন, রিমান্ডে নিয়ে পুলিশের ওই সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি আরও পরিষ্কার হবে।এদিকে প্রতিবেশী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে বাসুনিয়ার পরিবারের লোকজনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা যাচ্ছে না। তাঁরা বাইরে বের হচ্ছেন না। আতঙ্কে দরজায় তালা লাগিয়ে সব সময় বাড়ির ভেতরেই অবস্থান করছেন।