রাজশাহীতে ‘চিত্রাঙ্গদা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক জানান, রাজশাহীতে গত রোববার দিবাগত রাতে কলকাতার ময়ূরললিত শিল্পীগোষ্ঠী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা পরিবেশন করেছে। রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে সহস্রাধিক দর্শক তাদের পরিবেশনায় মোহাবিষ্ট হয়ে পড়ে। কবিগুরু মহাভারতের কাহিনি অবলম্বনে চিত্রাঙ্গদা প্রথম রচনা করেন উড়িষ্যা রাজ্যের পন্ডুয়া নামে এক নিভৃত গ্রামে। সে কথা মাথায় রেখে ময়ূরললিত শিল্পীগোষ্ঠীর পরিচালক দেবমিত্রা সেনগুপ্ত উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য উড়িশি নৃত্যধারায় এই নৃত্যনাট্য পরিকল্পনা করেন। তাঁর পরিবেশনার বিশেষত্ব হলো কাব্যনাট্য ও নৃত্যনাট্য চিত্রাঙ্গদার সমন্বয়।