রাজশাহীতে ‘যোগসূত্র’র বিজয়ের চার দশক উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের চার দশক উদ্যাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহীর ভুবনমোহন পার্কে স্থানীয় সাতটি সাংস্কৃতিক সংগঠনের ঐক্যবদ্ধ ফোরাম ‘যোগসূত্র’ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।এতে বক্তব্য দেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী মুরাদ মোর্শেদ, সংস্কৃতিকর্মী সালেহ মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উদীচীর সংগঠক আলমগীর মালেক। অনুষ্ঠানে যোগসূত্রের হয়ে অংশগ্রহণ করে অনুশীলন পাঠাগার, উদীচী, খেলাঘর আসর, মাদল, মুক্তপাঠ, ম্যাজিক লণ্ঠন ও সমগীত।