রাজশাহীর আট জেলায় কাল জামায়াতের হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমির আতাউর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে কাল বুধবার রাজশাহী বিভাগের আট জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াত।আজ মঙ্গলবার রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মাদ জাহাঙ্গীর আলম এক বিবৃতিতে এ হরতালের ডাক দেন। বিবৃতিতে বলা হয়, কোনো অভিযোগ ছাড়াই আতাউর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে কাল রাজশাহী বিভাগের সব জেলা আমিরের সিদ্ধান্তের আলোকে আট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।