রাজশাহীর দুর্গাপুরে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই জায়গায় ছাত্রলীগ ও ছাত্রদল সভা আহ্বান করায় প্রশাসন রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আজ শনিবার ১৪৪ ধারা জারি করেছে। আজ বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেখানে ১৪৪ ধারার এ আদেশ বলবত্ থাকবে। জানা গেছে, উপজেলা ছাত্রদল উপজেলার কাঁঠালবাড়ী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে আজ বেলা তিনটায় সম্মেলন ডাকে। একই স্থানে একই সময়ে সভা ডাকে ছাত্রলীগ। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলতাফ হোসেন শেখ ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।