রাজশাহীর ব্রাইট স্টার ক্লাবের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে ব্রাইট স্টার ক্লাবের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরের মুন্নুজান স্কুলের সামনে পদ্মা নদীর ধারে উন্মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি হাসিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবু বাক্কার আলী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শরিফুল ইসলাম, বিলকিস বানু, মাহমুদ জামাল, খালেদ মাসুদ পাইলট, জাহাঙ্গীর আহম্মেদ সরকার প্রমুখ।