রাজশিশুর নাম রাখুন জেসিন্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও কেট উইলিয়ামের অনাগত সন্তানের নাম জেসিন্থা সালদানহার নামে রাখতে ফেসবুকে জোরালো প্রচারণা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।৭ ডিসেম্বর লন্ডনের কিং এডওয়ার্ড দ্য সেভেন্থ হাসপাতালের সেবিকা জেসিন্থা সালদানহার রহস্যজনক মৃত্যু হয়। ব্রিটিশ রাজপরিবারের সদস্য অন্তঃসত্ত্বা কেট উইলিয়াম অসুস্থ অবস্থায় এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সিডনির একটি বেতার কেন্দ্রের দুই উপস্থাপক গ্রেগ ও ক্রিস্টিয়ান ছদ্ম পরিচয়ে ফোন করে লন্ডনের কিং এডওয়ার্ড দ্য সেভেন্থ হাসপাতালে চিকিত্সাধীন কেটের শারীরিক অবস্থার তথ্য নিয়েছিলেন। ফোনে ‘রানি এলিজাবেথ’ ও ‘প্রিন্স চার্লসের’ পরিচয় পেয়ে ওই হাসপাতালের সেবিকা জেসিন্থা সালদানহা বিভ্রান্ত হয়ে বেতার উপস্থাপকদের তথ্য দেন। এরপর সালদানহাকে গত শুক্রবার মৃত অবস্থায় উদ্ধারের পর বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন বলে পুলিশ জানিয়েছে।রাজপরিবারের অনাগত সন্তানের নাম সেবিকা জেসিন্থা সালদানহার নামে রাখার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে ৮ ডিসেম্বর ফেসবুকে একটি পেজ খোলা হয়। উদ্যোক্তারা অনলাইন ব্যবহারকারীদের প্রতি এই ফেসবুক পৃষ্ঠায় ‘লাইক’ ও সচেতনতা ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এরই মধ্যে সেখানে ১৩৫টি ‘লাইক’ পড়েছে। অনেকে আবার এই দাবিকে ফালতু বলে নাকচ করেছেন।